Sylhet Today 24 PRINT

পাবনায় তিন জামায়াত নেতা গ্রেফতার

বিএনপির লাগাতার অবরোধে নাশকতার মামলায় পাবনা জামায়াতের আমিরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউজ ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৫


অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে শহরের দারুল আমান ট্রাস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- জেলা জামায়াতের আমীর আব্দুর রহিম, পৌর জামায়াতের আমীর ও পাবনা ইসলামীয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল লতিফ এবং জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি ও পাবনা ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ ইকবাল হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “তিনজনের বিরুদ্ধে ভাংচুর ও নাশকতার মামলা রয়েছে। তাছাড়া চলমান সরকারবিরোধী আন্দোলনে তারা নাশকতার পরিকল্পনা করছেন বলে অভিযোগ রয়েছে।”

মঙ্গলবারই তাদের আদালতে তোলা হবে বলে সদর থানার ওসি আহসানুল হক জানান।

দারুল আমান ট্রাস্টের অধীনে ডিগ্রি কলেজ, মাদ্রাসা, এতিমখানা, হস্তশিল্প ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যার সবগুলোই জামায়াত নেতা-কর্মীদের নিয়ন্ত্রিত বলে স্থানীয়রা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.