Sylhet Today 24 PRINT

এ সরকারের আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি : ফখরুল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০১৭

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। রংপুর সিটি করপোরেশনের নির্বাচনও সুষ্ঠু হবে কি না আশংকা প্রকাশ করেছেন তিনি। সোমবার দুপুরে রংপুর সিটির নির্বাচনী এলাকা পরিদর্শনে গিয়ে ফখরুল এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন শেষ পর্যন্ত সঠিকভাবে নির্বাচন করতে পারবে কি না, এটা হচ্ছে মূল কথা। আমরা কখনোই মনে করি না, এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু জনগণের শক্তিকে সেই নির্বাচনকে আপনাদের পক্ষে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আপনাদের কাজ।’

আগামী ২১ ডিসেম্বর এই সিটি করপোরেশনের নির্বাচন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট সাতজন মেয়র পদপ্রার্থীসহ মোট ২৮৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.