Sylhet Today 24 PRINT

গ্রেফতার করে সরকারের পতন ঠেকানো যাবে না: মহানগর বিএনপি

দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও বাসা-বাড়িতে পুলিশ তল্লাশির প্রতিবাদে সিলেটে মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।

নিউজ ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৫

সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরীয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব বদরুজ্জামান সেলিম ও যুবদল নেতা আল মামুন খানসহ দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও বাসা-বাড়িতে পুলিশ তল্লাশির প্রতিবাদে সিলেটে মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি।

মঙ্গলবার সকালে ‌দরগা মহল্লা এলাকায় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন- বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার ও বাসাা-বাড়িতে তল্লাশির নামে পরিবারের লোকজনকে হয়রানি করছে পুলিশ। সরকার গ্রেফতার ও নির্যাতন চালিয়ে ক্ষমতায় থাকতে চাইছে। কিন্তু এভাবে বেশিদিন ক্ষমতায় ঠিকে থাকা যায় না। সাধারণ মানুষকে সাথে নিয়ে বিএনপি এই অরাজক পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। সিলেটসহ সারাদেশে গণতন্ত্র পুনরুদ্বার এবং দেশ বাঁচানোর যে আনন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলন বন্ধ করা যাবে না।

মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান হাবিব, মিফতাহ সিদ্দিকী, এমদাদ হোসেন চৌধুরী, মাহবুব চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক  মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুফতি নেহাল, মামুনুর রহমান মামুন, রুহুল কুদ্দুস হামজা, মুফতি কাবি, এনামুল হক জাবেদ. রুবেল আহমদ, মাহবুব আহমদ চৌধুরী, কাওসার হোসেন রকি, হোসেন খান এমদাদ, লিটন আহমদ, পাপ্পু আহমদ, আরিফুল হক আরিফ প্রমুখ।


-প্রেস বিজ্ঞপ্তি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.