Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার অধীনে নির্বাচন নয় : ছাত্রদলের সমাবেশে খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ০২ জানুয়ারী, ২০১৮

বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বলে আবারও ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে বাধা দেয়ার সমালোচনা করে খালেদা বলেন, এভাবে বিএনপির আন্দোলন আর দমিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, আগামী নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি। তবে কোনোভাবেই শেখ হাসিনার অধীনে নয়।

এ বছর আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তালা দেয়া থাকলে নেতাকর্মীরা বাইরে বিক্ষোভ করেন। বিকেলে খালেদা জিয়া আসার কিছুক্ষণ পর মিলনায়তনের তালা খুলে দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.