Sylhet Today 24 PRINT

সোমবার বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত

নিউজ ডেস্ক |  ০৭ জুন, ২০১৫

আসন্ন রমজানের আগে দলীয় সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কারাবন্দি সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে সোমবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
 
দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান শনিবার এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
 
বিবৃতিতে তিনি বলেন, 'সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কথিত মানবতাবিরোধী অপরাধে মিথ্যা, বায়বীয়, কাল্পনিক ও সাজানো অভিযোগের ভিত্তিতে বিচারের নামে প্রহসনের আয়োজন করে জামায়াত নেতৃবৃন্দকে সরকার একে একে হত্যা করছে। '

বিবৃতিতে জামায়াত ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমযান শুরুর পূর্বে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি।  রাষ্ট্রীয় সন্ত্রাস, সরকারের জুলুম-নির্যাতন ও পরিকল্পিত হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ৮ জুন সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.