Sylhet Today 24 PRINT

জোট নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক সোমবার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নতুন বছরের কর্মপরিকল্পনা এবং আগামী নির্বাচনকে সামনে রেখে ২০ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন বছরে প্রথমবারের মত বৈঠকে বসছেন বেগম জিয়া। ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

এদিকে, সোমবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় দলের সম্পাদকগণ এবং অঙ্গদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত থাকবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.