Sylhet Today 24 PRINT

মোদির সঙ্গে রওশন এরশাদের বৈঠক

নিউজ ডেস্ক |  ০৭ জুন, ২০১৫

ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। আজ রবিবার বেলা ৩টা ১৫ মিনিটে রওশন হোটেল সোনারগাও’র সুরমা হলে পৌছান। ৩টা ২০ মিনিটে বৈঠক শুরু হয়।  

রওশন এরশাদের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন- জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ প্রেসিডিয়াম সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সেলিম উদ্দিন এমপি।

এর আগে শনিবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.