Sylhet Today 24 PRINT

ঢাকা উত্তরের মেয়র প্রার্থী চূড়ান্তে রাতে বসছে বিএনপির বৈঠক

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। এ বৈঠকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে ২০ দলীয় জোটের একক প্রার্থী চূড়ান্ত করা হতে পারে।

শনিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান।

বিএনপির একটি সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে দলীয় প্রার্থী এবং স্থায়ী কমিটির শূন্য চার পদ পূরণ করা নিয়ে আলোচনা হবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে।

এর আগে গত ১২ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। ওই বৈঠকে রংপুর সিটি নির্বাচন, অভ্যন্তরীণ ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.