Sylhet Today 24 PRINT

জাতীয় পার্টি ছাড়া দেশে কোনো দল নেই

নিউজ ডেস্ক |  ০৮ জুন, ২০১৫

জাতীয় পার্টি ছাড়া দেশে এখন আর কোনো দল নেই বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে মহানগর সম্মেলন প্রস্তুত কমিটি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি এই দুই দলের কাছ থেকে দেশের মানুষ মুক্তি চায়। এ দেশের মানুষ দুই দলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবারও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।’

এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে আসতে নেতাকর্মীদের মাঠে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে বরিশাল মহানগর সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মোর্তুজা আবেদীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.