Sylhet Today 24 PRINT

ছাত্রদলের সাবেক সভাপতি হেলাল গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার হাই কোর্টের সামনে পুলিশের উপর আক্রমণের মামলায় গয়েশ্বর চন্দ্র রায় ও অনিন্দ্য ইসলাম অমিতের পর হেলালকে গ্রেপ্তার করা হয়।

বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকার মগবাজারের বাসা থেকে পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

তিনি বলেন, “মগবাজার ওয়ার‌লেসের বাসা থেকে সাদা পোশাকে পুলিশ আজিজুল বারী হেলালকে তুলে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। আমি এহেন গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাচ্ছি।”

তাকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের কোনো ভাষ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকালে হাই কোর্ট এলাকায় বিএনপিকর্মীরা পুলিশের উপর চড়াও হওয়ার পর রাতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের উপর হামলার মামলায় তাদের দুজনকে বুধবার আদালতে পাঠানো হয়। গয়েশ্বরকে পাঠানো হয়েছে কারাগারে, রিমান্ডে পাঠানো হয়েছে অমিতকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.