Sylhet Today 24 PRINT

বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না: সিইসি

সিলেটটুডে ডেস্ক |  ০২ ফেব্রুয়ারী, ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, বিএনপি একটি বড় দল, তাদের ছাড়া সব দলের অংশগ্রহণ হয় কী করে? বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।

তিনি বলেন, এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি- বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আশা প্রকাশ করেন, বছরের শেষ দিকে অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে।

“আমরা এখনও আশা করি, বিএনপিসহ সব দল সংসদ নির্বাচনে অংশ নেবে।”

এরআগে বেলা সোয়া ১১টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদের কাছ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আবদুল হামিদ। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.