Sylhet Today 24 PRINT

সিসিইউতে বিএনপি নেতা নজরুল ইসলাম খান

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হাসপাতালটির কার্ডিয়াক সিসিইউতে নজরুল ইসলাম খানকে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাহী কমিটির সভার দ্বিতীয় সেশনের শেষের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ইউনাইটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালের কার্ডিয়াক সিসিইউতে ভর্তি আছেন বিএনপির এই শীর্ষ নেতা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.