Sylhet Today 24 PRINT

স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।

রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক হবে।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায় সামনে রেখে নির্বাহী কমিটির মতামত শোনার পর বিএনপির নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্ষদ স্থায়ী কমিটির বৈঠক ডাকলেন খালেদা জিয়া। শনিবার ঢাকায় নির্বাহী কমিটির চার শতাধিক সদস্যের সঙ্গে সভা করেন বিএনপি চেয়ারপার্সন।

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা দুর্নীতি মামলার রায় ঘোষণা করবেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.