Sylhet Today 24 PRINT

হাবিব-উন-নবী খান সোহেল গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৮

ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি সোহেলকে ঢাকার মালিবাগের একটি বাসা থেকে পুলিশ নিয়ে গেছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তবে পুলিশ বা র‌্যাবের কেউ সোহেলকে গ্রেপ্তারের কথা স্বীকার করেনি।

গত ৩০ জানুয়ারি হাই কোর্ট মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা তিনটি মামলারই আসামি ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি সোহেল।

সোমবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সিলেট সফরে সোহেলও তার সঙ্গে ছিলেন ।

সিলেটে দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে সোমবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় ফেরেন খালেদা জিয়া।

আর ভোরের দিকে গোয়েন্দা পুলিশ মালিবাগের একটি বাসা থেকে সোহেলকে আটক করে নিয়ে যায় বলে রিজভীর দাবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.