Sylhet Today 24 PRINT

মুজাহিদের মুক্তির দাবিতে শনিবার দেশব্যাপী বিক্ষোভ ডেকেছে জামায়াত

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০১৫

দলীয় সংগঠনের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দলের শীর্ষ নেতারাসহ আটক সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার (১৩ জুন) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচির ঘোষণা দেন।

‘আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার’ উল্লেখ করে বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করার যে ষড়ষন্ত্র করছে তার অংশ হিসেবেই মুজাহিদসহ সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সঙ্গে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।

বিবৃতিতে তিনি শনিবারের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি সারাদেশে শান্তিপূর্ণভাবে সফল করতে জামায়াতের নেতাসহ দেশবাসীর সহযোগিতা চান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.