Sylhet Today 24 PRINT

খুলনায়ও নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৩ মার্চ, ২০১৮

উন্নয়নের ধারাবাহিকতায় বজায় রাখার জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

খুলনা সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এ আহ্বান জানান তিনি। বিকেল সাড়ে ৩টার দিকে মঞ্চে বক্তব্য দিতে শুরু করেন শেখ হাসিনা।

তিনি বলেন, গত নির্বাচনে আপনার নৌকায় ভোট দিয়েছেন দেশের উন্নয়ন হয়েছে।

সমাবেশে উপস্থিত সবার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা এই উন্নয়ন কি বজায় রাখতে চান? তাহলে নৌকায় আবার ভোট দিন। দুই হাত  তুলে ওয়াদা করেন। ইনশাল্লাহ নৌকার জয় হবে।

তিনি বলেন, বাংলাদেশে কেউ ঘরছাড়া বাস করবে না। কেউ গৃহহীন থাকবে না। একটি টিনের ঘর হলেও করে দিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.