Sylhet Today 24 PRINT

ঘাড়, হাঁটু ও কোমরে সমস্যা খালেদা জিয়ার

সিলেটটুডে ডেস্ক |  ১০ এপ্রিল, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘাড়, হাঁটু ও কোমরের হাড়ে কিছু সমস্যা রয়েছে। স্বাস্থ্য রিপোর্ট পর্যালোচনা করে এমন তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান।

তিনি মঙ্গলবার (১০ এপ্রিল) তিনি এ তথ্য জানান।

ডা. শামসুজ্জামান বলেন, ‘খালেদা জিয়ার ঘাড়, কোমর ও হাঁটুতে কিছুটা সমস্যা দেখা গেলেও তার রক্ত পরীক্ষার রিপোর্ট নরমাল রয়েছে। এ জন্য তাকে আগের ঔষধগুলোই সেবন করার পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি তাকে কিছু শারীরিক ব্যায়াম করার পরামর্শও দেওয়া হবে। নতুন কোনো ওষুধের প্রয়োজন নেই।’

এরআগে শনিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে কড়া নিরাপত্তায় খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হয়।

স্বাস্থ্য পরীক্ষার প্রথম পর্যায়ে খালেদা জিয়ার রক্ত সংগ্রহের পর তাকে রেডিওলজি ইমেজিং বিভাগে নেওয়া হয়। হাসপাতালে চার চিকিৎসকের অধীনে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মঙ্গলবার সেই পরীক্ষার রির্পোট মেডিকেল টিমের কাছে হস্তান্তর করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.