Sylhet Today 24 PRINT

মেয়র খালেকের স্ত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০১৮

বাগেরহাট-৩ আসনে উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার।

আর কোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাকে জয়ী ঘোষণা করেন।

তিনি বলেন, হাবিবুন নাহারের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চিত্রনায়ক শাকিল খান মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা না দেওয়ায় হাবিবুন নাহারই একমাত্র প্রার্থী ছিলেন।

এর আগে এ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক পদত্যাগ করে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

হাবিবুন নাহার এই নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.