Sylhet Today 24 PRINT

গুলি ও টিয়ারশেল নিক্ষেপের প্রতিবাদে ১৯নং ওয়ার্ড ছাত্রদলের বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০১৮

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের মিছিলে পুলিশের হামলা, গুলি, টিয়ারশেল নিক্ষেপ এবং গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৯নং ওয়ার্ড ছাত্রদল।

মঙ্গলবার (২৬ জুন) নগরীর রায়নগরে ১৯নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক শেখ ওয়াহিদুজ্জামান সোহান, সাবেক সদস্য রাজন আচার্য্য, জুয়েল আহমদ নিপু।

এ সময় আরও উপস্থিত ছিলেন ১৯নং ওয়ার্ড ছাত্রদল নেতা আব্দুস সালাম জনি, হাসান আহমদ, রাহেল আহমদ, তিলক চৌধুরী, মোস্তফা আহমদ, ফরহাদ তালুকদার, ফিরোজ আহমেদ, আসিক আহমেদ, সবুজ হোসেন, সুমন আহমদ, রেজওয়ান আহমেদ, জিসান আহমদ, ইয়াছিন আহমদ, রাজু আহমেদ, সৈকত ইসলাম, কামরুজ্জামান, আসাদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.