সংবাদ বিজ্ঞপ্তি | ০১ জুলাই, ২০১৮
আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন- আমি দীর্ঘ ৩৮ বছর ধরে সিলেটের মাটিতে রাজনীতি করে আসছি। এই দীর্ঘ সময়ে আমি রাজনীতির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমুলক কর্মকাণ্ডে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছি।
তাই আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে বিজয়ী হয়ে নগরবাসীর উন্নয়নে নিজের দীর্ঘ দিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।
তিনি রোববার (১ জুলাই) দিনব্যাপী নগরীর ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন।
গণসংযোগ শেষে তিনি ওয়ার্ডের ধুলিখাল এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এলাকাবাসী বদরুজ্জামান সেলিমকে স্বাগত জানান এবং তাঁকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তাঁর সাথে সিলেট নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।