Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগীয় বিএনপির জরুরী সভা

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৮

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা-মহানগর ও সিলেট বিভাগের চার জেলা নেতৃবৃন্দকে নিয়ে সিলেট বিভাগীয় বিএনপির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) সিলেট সিটির সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে এ সভার আয়োজন করা হয়।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে তাঁর তাতীপাড়াস্থ বাসভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গৌছ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটির সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।

সভায় আসন্ন সিলেট সিটি নির্বাচনে ধানের শীষের মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করতে সিলেট মহানগর ও চার জেলার সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কর্মপন্থা নির্ধারণের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সর্বস্তরের নেতাকর্মীদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.