Sylhet Today 24 PRINT

আরিফের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুলাই, ২০১৮

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হবে মঙ্গলবার (১০ জুলাই)।

সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার বিকেল ৫টায় এই নির্বাচনী কার্যালয় দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ২০ দলীয় ঐক্যজোট, বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, সিলেটের সর্বস্তরের জনগণসহ সিলেটের গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার জন্য উপস্থিত থাকার জন্য গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.