Sylhet Today 24 PRINT

গণতন্ত্রের সৎ মা খালেদা জিয়া: তথ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৮

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি এমন একটা দল, যেই দল গণতন্ত্রের সঙ্গে যায় না। কারণ তাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘গণতন্ত্রের মা’ নন। খালেদা জিয়া আসলে জঙ্গি-রাজাকারতন্ত্রের ‘আসল মা’, গণতন্ত্রের ‘সৎ মা’।

শুক্রবার (২৪ আগস্ট) সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না। দণ্ডিত ও সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে কারাগার থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে হইচই করছে। মামলার আসামিদের, খুনের আসামিদের রক্ষা করার আলাদা অপপ্রয়াস চালাচ্ছে।

অভিযোগ করে ইনু বলেন, গণতন্ত্রকে হত্যা করা, নির্বাচন বানচাল করা, খুনিদের রক্ষা করাই হচ্ছে বিএনপির একমাত্র কাজ। এর বাইরে অন্য কোনো কাজ নাই। খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে হবে, এই শর্ত যারা আরোপ করে, তারা কার্যত নির্বাচন বানচালই করতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আবদুল আলীমসহ জাসদের দলীয় নেতা-কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.