Sylhet Today 24 PRINT

মহানগর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০১৫

সিলেট মহানগর বিএনপির ইফতার মাহফিল রোববার নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

ইফতার মাহফিলে মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, বর্তমানে দেশের ক্রান্তিকাল চলছে। এ অবস্থায় দলের চেয়ারপার্সন নেতা-কর্মীদের নির্দেশের অপেক্ষায় থাকার যে নির্দেশনা দিয়েছেন-সে অনুযায়ী সকলকে প্রস্তুত থাকতে হবে।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে-বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট নূরুল হক, মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের, নেজামে ইসলাম পার্টির এডভোকেট মাওলানা আব্দুর রকিব, খেলাফত মজলিসের মহানগর সভাপতি অধ্যাপক বজলুর রহমান, জমিয়ত নেতা মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা ফয়জুল হকের পরিচালনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.