Sylhet Today 24 PRINT

খালেদার আবেদন খারিজ

সিলেটটুডে ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৮

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলার বিরুদ্ধে তার করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

এরফলে এই মামলায় বিচারিক আদালতে সোমবার রায় ঘোষণার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি।

বিচারিক আদালতে এই মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. আখতারুজ্জামান ১৬ অক্টোবর রায় ঘোষণার এই দিন ধার্য করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.