Sylhet Today 24 PRINT

দীপু মনি অসুস্থ, হাসপাতালে

নিউজ ডেস্ক |  ২১ জুলাই, ২০১৫

সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি অসুস্থ্য হয়ে রাজধানীর ধানমণ্ডি বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২০ জুলাই) দিনগত রাত ৯টার দিকে তাকে ভর্তি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক আত্মীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তীব্র জ্বর আসায় দীপু মনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন, জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.