Sylhet Today 24 PRINT

নাশকতার মামলায় বিএনপি নেতা দুলু গ্রেপ্তার

নিউজ ডেস্ক |  ১২ ডিসেম্বর, ২০১৮

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে গুলশানের বাসা থেকে শেরেবাংলা নগর থানার নাশকতার একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি।

বুধবার (১২ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.