Sylhet Today 24 PRINT

বিএনপি ও ঐক্যফ্রন্টকে ভোট না দেওয়ার আহবান জয়ের

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৮

বিজয় দিবসে দেশবাসীকে ‘যুদ্ধাপরাধী ও তাদের দোসর’, বিএনপি ও ঐক্যফ্রন্টকে ভোট না দেওয়ার প্রতিজ্ঞা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সকালে এক ফেসবুক পোস্টে এ কথা বলেন জয়।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, 'বাংলাদেশ কত বছর আগে স্বাধীন হয়েছিল তা আমি চাইলেও ভুলতে পারবো না। কারণ আমার জন্ম মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশ আর আমার বয়স একই।

বিজয়ের ৪৭ বছর পর, আজকের এই বিজয় দিবসে, আসুন আমরা প্রতিজ্ঞা করি কখনো যুদ্ধাপরাধী ও তাদের দোসর, বিএনপি-ঐক্য ফ্রন্ট কে ভোট না দেয়ার। ধানের শীষে ভোট মানেই ৩০ লক্ষ শহীদের হত্যাকারীদের পক্ষে ভোট।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।'

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই অবরুদ্ধ ঢাকায় পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান জয়ের জন্ম হয়। বিজয়ের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। ২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি জয় রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.