Sylhet Today 24 PRINT

টুঙ্গীপাড়া আওয়ামী লীগের সভাপতি মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জানুয়ারী, ২০১৯

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম আর নেই।

সোমবার (৭ জানুয়ারি ) সকালে তার মৃত্যু হয় বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান।

বার্ধ্যকজনিত বিভিন্ন জটিলতায় আক্রান্ত আব্দুল হালিম ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শেখ আব্দুল হালিমের মৃত্যুর খবরে সকালে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের সমবেদনা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.