Sylhet Today 24 PRINT

রিজভীর জামিন আবেদন নামঞ্জুর

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুলাই, ২০১৫

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাশকতার দুই মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন শুনানি শেষে এ আদেশ দেন।

এছাড়া পুলিশের রিমান্ড আবেদনও গ্রহণ না করে বিএনপির এই নেতাকে দুই কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করে মতিঝিল থানার আলাদা দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তার আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ রিজভীর জামিন আবেদন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.