Sylhet Today 24 PRINT

প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক পাতা ও ইমেইল হ্যাক

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মার্চ, ২০১৯

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পর এবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ফেসবুক পাতা হ্যাক হয়েছে।

শনিবার (৯ মার্চ) নসরুল হামিদের ভেরিফাইড ফেসবুক পাতার পাশাপাশি ইমেইল আইডিও হ্যাক হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আসলাম উদ্দীন।

তিনি বলেন, প্রতিমন্ত্রীর ফেসবুক পেইজ বা ইমেইল আইডি থেকে কোনো স্ট্যাটাস বা মেইল পেলে অনুগ্রহ করে যাচাই করার অনুরোধ করছি।

এর দুদিন আগেই শিল্পমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক আইডি হ্যাকড করার পর থানায় জিডি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.