Sylhet Today 24 PRINT

এরশাদের কার্যালয় থেকে ৪৩ লাখ টাকা চুরি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৯

ঢাকার বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের কক্ষ থেকে ৪৩ লাখ টাকা চুরি হয়েছে বলে দলটির একজন নেতা জানিয়েছেন।

সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটে বলে জাতীয় পার্টির নেতারা জানান।

কার্যালয়ের নিচতলায় চেয়ারম্যানের কক্ষের লকার ভেঙে টাকা লুটে নেওয়া হয় বলে দলটির দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ জানিয়েছেন।

সকালে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমেদ।

তিনি বলেন, সেখানে চারজন নিরাপত্তা রক্ষী ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অফিসের স্টাফদের বেতন দেওয়ার জন্য এই টাকা এনে রাখা হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.