Sylhet Today 24 PRINT

এবার বিপদগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াল ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক |  ২২ মে, ২০১৯

কৃষকদের ধান কাটায় স্বেচ্ছাসেবক হিসেবে সর্বাত্মক সহযোগিতা দিতে সকল ইউনিটের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

বুধবার রাতে ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তির ছবি পোস্ট করা হয়।

ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী সাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সারাদেশ জুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি বেশি হওয়ায় এবং মজুর স্বল্পতার কারণে বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমসিম খাচ্ছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের অন্তর্গত সকল ইউনিটসমূহকে স্বস্ব এলাকায় কৃষকদের প্রয়োজনীয়তার নিরিখে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থেকে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আহ্বান জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.