Sylhet Today 24 PRINT

র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধ': হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ আগস্ট, ২০১৫

এবার র‌্যারেব সাথে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি মো. আরজু মিয়া

জানা যায়, হাজারীবাগে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে কিশোর হত্যার প্রধান আসামি ছিলেন ছাত্রলীগ নেতা মো. আরজু মিয়া।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান গণমাধ্যমে বলছেন, সোমবার রাতে আরজুকে আটক করার পর তাকে নিয়ে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযানে গেলে বেড়িবাঁধের কাছে বাড়ুইবাড়ি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার পরিদর্শক খন্দকার মোহাম্মদ আলী জানান, চুরির অভিযোগে কিশোর মো. রাজা (১৬) হত্যার ঘটনায় তার বোন যে মামলা করেছে, তাতে আরজু ১ নম্বর আসামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.