Sylhet Today 24 PRINT

এরশাদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৯

সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (১৪ জুলাই) রাষ্ট্রপতি এক শোকবার্তায় এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ১০ দিন ধরে ঢাকার সিএমএইচ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। হাসপাতালটির চিকিৎসকরা রোববার সকাল পৌনে ৮টায় তার মৃত্যুর ঘোষণা দেন।

এদিকে এরশাদের মৃত্যুতে পৃথক পৃথক শোকবাণীতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.