Sylhet Today 24 PRINT

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৯

উত্তরাঞ্চলে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ২৯ জুলাই অনুষ্ঠেয় রাজশাহী বিভাগীয় সমাবেশ স্থগিত করেছে বিএনপি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ সমাবেশ হতে পারে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হোসেন ডিকেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রাজশাহীতে ২৯ জুলাই বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করে বিএনপি। দলটির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মহাসমাবেশকে সামনে রেখে রোববার (২১ জুলাই) দুপুরে রাজশাহী মহানগরের একটি রেস্তোরাঁয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু সমাবেশের তারিখ ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.