Sylhet Today 24 PRINT

রাজনীতিতে শেষ বলে কিছু নেই : বহিস্কারের প্রতিক্রিয়ায় সবুজ

নিজস্ব প্রতিবেদক |  ০১ সেপ্টেম্বর, ২০১৫

'রাজনীতিতে শেষ বলে কিছু নেই', বলে মন্তব্য করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সদ্য বহিস্কৃত ১ম যুগ্ন সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ। বহিস্কারাদেশের পর ফেসবুকে এক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন সবুজ।

রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার দায়ে সেমবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সবুজসহ শাবি ছাত্রলীগের তিন নেতাকে সাময়িক বহিস্কার করে। এরপর ফেসবুকে এমনটি লিখেন সবুজ।

সোমবার সবুজ ছাড়াও শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ আকন্দ ও সহ-সভাপতি অঞ্জন রায়কে সাময়িক বহিস্কার করা হয়।

হামলার পরপরই উপাচার্যবিরোধী আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছিলেন, সাজিদুল ইসলাম সবুজ শিক্ষকদের উপর হামলায় সরাসরি অংশ নেন।

যদিও রোববার সকালে ঘটনার পরপর এক প্রতিক্রিয়ায় হামলায় অংশ নেওয়ার কথা অস্বীকার করে বলেন, উপাচার্যের নিরাপত্তায় তারা কাজ করবেন।

বিশ্ববিদ্যায় ছাত্রলীগও এ হামলার সাথে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছে। যদিও হামলার দায়ে তিন নেতাকে সাময়িক বহিস্কার ও শোকজ করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.