Sylhet Today 24 PRINT

মন্ত্রিত্ব হারালে সাংবাদিকতায় ফিরবেন ওবায়দুল কাদের

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

ন্ত্রিত্ব চলে গেলে সাংবাদিকতা পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের খানিকটা উষ্মা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, আপনারা আজকের এমন একটি সুন্দর অনুষ্ঠানকে পত্রিকার শিরোনাম রাজনৈতিক করার জন্য ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা প্রাসঙ্গিক না কেন? আজকের যেই অনুষ্ঠানে এসেছি, তাকে ভিন্ন দিকে নিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আপনারা সাংবাদিকতা করেন, আমিও আপনাদের অগ্রজ। মন্ত্রিত্ব গেলে আমি আবার সাংবাদিকতায় আসব।

আশির দশকে শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠিত দৈনিক বাংলার বাণীতে কাজ করতেন ৭৫ পরবর্তীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইসঙ্গে আওয়ামী লীগেও সক্রিয় ছিলেন তিনি। পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পেরিয়ে এখন দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের।

শেখ হাসিনার ১৯৯৬-২০০১ মেয়াদের সরকারে যুব, ক্রীড়া ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকারী কাদের প্রায় একে দশক ধরে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.