Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা মেজর হাফিজ আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৯

পুরনো ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) আটক করা হয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো বলে জানা গেছে। রোববার ওই মামলায় তার আদালতে হাজিরার দিন ধার্য ছিল।

তবে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।​

রাতে বিএনপির কার্যালয় থেকে একে খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

খুদে বার্তায় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের মুক্তির দাবি জানান রিজভী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.