Sylhet Today 24 PRINT

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি

নিউজ ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৫

গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে চট্টগ্রাম মহানগর বিএনপি। 

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে রোববার বিকেল ৩টায় নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।  

নগরীর ৪১ ওয়ার্ড ১৫টি থানার বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন অনুরোধ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.