Sylhet Today 24 PRINT

স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ৩ নেতা

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৫

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের ৩ নেতা। সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির শীর্ষ পদপ্রত্যাশী এ তিন নেতাকে কেন্দ্রীয় কমিটি সদস্য করা হয়েছে।

স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক সালেহ মোহাম্মদ টুটুল স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় সদস্য হওয়া সিলেটের নেতারা হলেন- স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য, মহানগর শাখার সাবেক সিনিয়র সহ সভাপতি ও শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ নূতন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম ও মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন।

এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত জেলা কমিটির সভাপতি পদে আফসার আজিজ ও সাধারণ সম্পাদক পদে জালাল উদ্দিন কয়েসের নাম ঘোষণা করা হয়।

এছাড়া মহানগর শাখার তিনটি পদে নাম ঘোষণা করা হয়। সভাপতি পদে আফতাব হোসেন খান, সিনিয়র সহ সভাপতি পদে মুহিব উস সালাম রিজভি ও সাধারণ সম্পাদক পদে দেবাংশু দাস মিঠুর নাম ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.