Sylhet Today 24 PRINT

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নগরীতে বিএনপির বিক্ষোভ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৫

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। রবিবার বিকাল সাড়ে ৩টায় সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি।

সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্ববাজারে যখন তেলের দাম কমেছে, তখন বর্তমান জনবিচ্ছিন্ন সরকার তেলের দাম বাড়িয়ে মানুষকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। তারা মানুষের কথা চিন্তা করে না। নিজদের স্বার্থে তারা তেল-গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। সম্পূর্ণ অযাচিতভাবে এই মূল্য বৃদ্ধি করা হয়েছে।’

বক্তারা অবিলম্বে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপি আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব বদরুজ্জামান সেলিম, বিএনপি নেতা নাসিম হোসাইন, রেজাউল হাসান কয়েস লোদী, ডা. নাজমুল ইসলাম, মিফতাহ সিদ্দিকী, আজমল বক্ত সাদেক, মাহবুব চৌধুরী, এমদাদ হোসেন, ছাত্রদল নেতা লোকমান আহমদ, লিটন আহমদ, আলী আকবর রাজন, আবদুর রউফ প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.