Sylhet Today 24 PRINT

যশোরে জামায়াতে ইসলামীর ৭ নেতাকর্মীসহ গ্রেফতার ৬০

নিউজ ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৫

যশোরে জামায়াতের সাত নেতাকর্মীসহ ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলার আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্য সাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতার অভিযোগে জামায়াতের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। বাকিরা বিভিন্ন নিয়মিত মামলার আসামি। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.