Sylhet Today 24 PRINT

সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৯

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, রোববার সকালে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের অথবা প্রেসক্লাবের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম। তারা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে। দুপুর ২টা থেকে আমাদের সমাবেশ শুরু হবে।

এর আগে শনিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করার কথা ছিল বিএনপির। পুলিশের অনুমতি না থাকায় সেদিন আর সমাবেশ করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.