Sylhet Today 24 PRINT

খায়রুল কবির খোকন আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৯

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা সভাপতি খায়রুল কবির খোকনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হাই কোর্টের সামনে থেকে তাকে আটক করা হয়।

রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক তার আটকের বিষয়টি নিশ্চিত করেন।

কিন্ত কোন ঘটনার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। সে বিষয়ে কিছুই জানাননি এই পুলিশ কর্মকর্তা।

খোকনের স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা বলেন, আমি ও খোকন একই গাড়িতে হাই কোর্টে যাচ্ছিলাম। গেট থেকে তাকে পুলিশ নিয়ে গেছে। শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। কোন মামলায় আটক করা হয়েছে এ বিষয়ে কিছু জানায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.