Sylhet Today 24 PRINT

খালেদা জিয়াকে দেখতে বঙ্গবন্ধু মেডিকেলে পরিবারের সদস্যরা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ডিসেম্বর, ২০১৯

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার পরিবারের পাঁচ সদস্যের একটি দল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তারা হাসপাতালে প্রবেশ করেন।

পরিবারের সদস্যরা হলেন- মেজো বোন সেলিমা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক এস্কান্দার।

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করার কথা থাকলেও কোন এক অজ্ঞাত কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে। এক মাস চার দিন পর আজ সোমবার খালেদা জিয়ার সঙ্গে তার পরিবারের সদস্যদের দেখা হচ্ছে।

জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া জেল কোড অনুযায়ী মাসে দুই বার (প্রতি ১৫ দিন অন্তর) পরিবার-স্বজনদের সঙ্গে দেখা করতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.