Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের সম্মেলনে ১০৪ বছর বয়সী ইসহাক মাষ্টার

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৯

ভালোবাসার কাছে হার মেনেছে বয়স আর তীব্র শীতের বাধা। শুক্রবার তীব্র শীত উপেক্ষা করে আওয়ামী লীগের সম্মেলনে হাজির হন ১০৪ বছর বয়সী কুষ্টিয়ার ইসহাক আলী মাষ্টার।

বয়স ১০৪ হলে কী হবে, বয়সের এই বাধা হেরে গেছে সংগঠনের প্রতি ভালোবাসার কাছে। এই বয়সেও প্রচন্ড শীত উপেক্ষা করে, পরিবারের সদস্যদের আপত্তি উপেক্ষা করে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে হাজির হন ১০৪ বছর বয়সী ইসহাক আলী মাষ্টার। লাখ মানুষের ভিড়েও ছিলেন খুব প্রত্যয়ী।

কুষ্টিয়া জেলার সদর থানার আব্দালপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্টাকালীন সভাপতি ও ৪ বারের ইউপি চেয়ারম্যান। বৃটিশ বিরোধী তেভাগা আন্দোলন করেছেন, ভাষা আন্দোলন করেছেন এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বর্তমানে কুষ্টিয়া সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। তার ছেলেও কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

ইসহাক মাস্টার স্বপ্ন দেখেন, তার এরাকায় বঙ্গবন্ধু কারিগরী প্রশিক্ষণ ইনস্টিটিউ হবে, যেখানে গরীব ছাত্ররা বিনামূল্যে লেখাপড়া শিখতে পারবেন এবং কাজ করতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.