Sylhet Today 24 PRINT

ফের আ. লীগের প্রেসিডিয়াম সদস্য নাহিদ

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৯

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আবারও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছেন। টানা দ্বিতীয়বারের মতো তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য হলেন।

শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ১৯ জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়।

এর মধ্যে জায়গা করে নেন নুরুল ইসলাম নাহিদ।

আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতিমণ্ডলীতে এসেছে তিন নতুন মুখ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমানকে সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়েছে। এছাড়া সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানকেও করা হয়েছে সভাপতিমণ্ডলীর সদস্য।


প্রেসিডিয়ামের অন্য সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ সেলিম, মোহাম্মাদ নাসিম, সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, কাজী জাফরউল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, মান্নান খান, পীযুষ কান্তি ভট্টাচার্য, আব্দুল মতিন খসরু, রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.