Sylhet Today 24 PRINT

বিয়ের পিঁড়িতে ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ

নিউজ ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৫

কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি বদিউজ্জামান সোহাগ বিয়ে করেছেন। কনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের শিক্ষক। তার নাম উশান আরা বাদল।

উশান ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত মনিরুজ্জামান বাদলের মেয়ে। উশানের মা শামীমা আরা বাদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা।

জানা গেছে, সোহাগ ও উশান দু’জনের বাড়িই বাগেরহাট। পারিবারিকভাবে দেখাশোনার পর ঘরোয়াভাবে বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। তবে ঈদের পর অক্টোবরে ঢাকায় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, অভ্যন্তরীণ কোন্দলে মনিরুজ্জামান বাদল ১৯৯২ সালে ছাত্রলীগের একটি গ্রুপের গুলিতে খুন হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.