Sylhet Today 24 PRINT

জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে ড. কামাল ও রেজা কিবরিয়ার শোক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০২০

জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) এক শোক বার্তায় প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

একুশে পদকপ্রাপ্ত এ শিক্ষাবিদের মৃত্যুতে শোক বার্তায় তারা বলেন, একজন স্বনামধন্য প্রকৌশলী হিসেবে তিনি দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু সেতু, পদ্মা বহুমুখী সেতু, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ চলমান নানা উন্নয়ন প্রকল্পে বিশেষজ্ঞ প্যানেলের নেতৃত্বদানকারী এই গুণী ব্যক্তিত্বের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

জামিলুর রেজা চৌধুরী মৃত্যুতে জাতি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.